Thursday, May 14, 2026

আবহাওয়ার ‘খামখেয়ালিপনায়’ ভেস্তে যেতে পারে কার্নিভ্যাল? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

শুক্রবারই রেড রোডে (Red Road) দুর্গাপুজোর কার্নিভ্যাল (Durga Puja Carnival)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে শহরের পাশাপাশি শহরতলির প্রচুর মানুষ রেড রোডে ভিড় জমাবেন। দুর্গাপুজোর কার্নিভ্যাল নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। কিন্তু আবহাওয়ার ‘খামখেয়ালিপনায়’ কি ভেস্তে যেতে পারে রাজ্যবাসীর কার্নিভ্যাল দেখার প্ল্যান? শুক্রবার কেমন থাকবে কলকাতার (Kolkata Weather) আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

এদিকে নবমী-দশমীর দিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও পুজোর মধ্যে বাঙালিকে হয়রান হতে হয়নি। নবমী-দশমীতে নামমাত্র বৃষ্টিতে ভিজেছিল বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জেলায় মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১,৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

 

 

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...