Friday, March 13, 2026

‘খুন-ধর্ষণ-ডাকাতির শীর্ষে মুসলিমরাই’, বিতর্কিত মন্তব্য সংখ্যালঘু নেতার

Date:

Share post:

অপরাধের হার সবচেয়ে বেশি মুসলিমদের মধ্যে। খুন, ধর্ষণ, লুঠ, ডাকাতি সমস্ত ক্ষেত্রেই শীর্ষে রয়েছে মুসলিমরা। এমনই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (AIUDF) প্রধান বদরুদ্দিন আজমল।

সম্প্রতি এক জনসভায় AIUDF প্রধান বলেন, “আমরা (মুসলিমরা) সব ধরনের অপরাধমূলক কাজে এক নম্বরে আছি। চুরি, ডাকাতি, ধর্ষণ, লুঠ- সবকিছুতেই। সবচেয়ে বেশি জেলেও যাই আমরাই।” নিজের সম্প্রদায়ের বিরুদ্ধেই সুর চড়িয়ে ক্ষোভের মুখে পড়েছেন বদরুদ্দিন। যদিও নিজের অবস্থান থেকে না নড়ে তিনি জানিয়ে দেন, তিনি পরিসংখ্যান দিয়ে বিষয়টি প্রমাণ করে দিতে পারেন। মুসলিমদের মধ্যে শিক্ষার হার কম হওয়াতেই অপরাধের হার বৃদ্ধি পাচ্ছে বলে দাবি তাঁর।

অসমের সংখ্যালঘু নেতা বদরুদ্দিনের কথায়, “বিশ্বজুড়েই মুসলিমদের মধ্যে শিক্ষার হার কম। আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করে না। উচ্চস্তরের পড়াশোনা তো দূর অস্ত, মাধ্যমিকও পাশ করে না। শিক্ষার প্রয়োজনীয়তা কথাই যুবপ্রজন্মের সামনে তুলে ধরতে হবে।” তরুণদের উদ্দেশে তাঁর পরামর্শ, “যে সব ছেলেরা বলে, মহিলাদের দেখলেই তাদের যৌন উত্তেজনা বেড়ে যায়, তাদের জানাই যে ইসলামে বলা হয়েছে, মহিলাদের প্রতি ঠিক কেমন ব্যবহার করা উচিত। রাস্তাঘাটে কিংবা বাজারে কোনও মহিলাকে দেখলে চোখ ঘুরিয়ে নিন। মনে রাখা উচিত, তাঁদেরও পরিবার আছে। এই তরুণরা যদি নিজেদের মা-বোনের কথা মনে করে, তাহলে এমন মনোবৃত্তি কখনওই হবে না।” বদরুদ্দিনের দাবি, অনেক সময়ই সমাজে অপরাধ বৃদ্ধি পাওয়ার জন্য প্রশাসনকে দায়ি করা হয়। কিন্তু আদতে তা শিক্ষার অভাবেই বেড়ে চলেছে।

spot_img

Related articles

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...