Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বাবর আজমকে হারিয়ে আইসিসি-র এক দিনের ব্যাটিং র‍্যাঙ্কিং-এ বিশ্বের সেরা হলেন শুভমন গিল। পাকিস্তানের অধিনায়ককে সরিয়ে শীর্ষে ওঠার পরে শুভমনের মুখে শোনা গিয়েছে একটিই শব্দ। বললেন কৃতজ্ঞ।

২) আইসিসি র‍্যাঙ্কিং-এ বোলারদের তালিকায় শীর্ষে মহম্মদ সিরাজ। ৭০৯ পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন তিনি।

৩) বিশ্বকাপের মাঝে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রথম মহিলা হিসাবে বোর্ডের চেয়ারম্যান হতে চলেছেন ডায়ানা পুকেটাপু লিন্ডন। বর্তমান চেয়ারম্যান মার্টিন স্নেডেন হঠাৎ পদত্যাগ করায় দায়িত্ব পেতে চলেছেন ডায়ানা।

৪) বিশ্বকাপের মাঝেই নিজেদের দল গুছিয়ে নিতে মরিয়া দিল্লি ক্যাপিটালস। বুধবার থেকে শুরু হয়েছে চারদিনের শিবির। সেই শিবিরে ডাকা হয়েছে বাংলার একাধিক ক্রিকেটারদের। ট্রায়ালে ডাকা হয়েছে ঈশান পোড়েল, সুদীপ কুমার ঘরামি, ঋত্বিক রায়চৌধুরী, কৌশিক মাইতিদের।

৫) আগামী রবিবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি ভারত। বেঙ্গালুরুতে পৌঁছে বুধবারই অনুশীলন শুরু করে দিয়েছেন তাঁরা। বুধবার ঐচ্ছিক অনুশীলন ছিল দলের। অনুশীলনে দেখা যায়নি বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব, মহম্মদ শামিকে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...