Tuesday, April 28, 2026

‘বিদ্যুৎ মুক্ত বিশ্বভারতী, শান্তিনিকেতনে ফিরছে পৌষমেলা

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Viswa Bharati University) বুধবার শেষ হয়েছে বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty)জমানা। আর বিদ্যুৎ বিদায়ের সঙ্গে সঙ্গে শান্তিনিকেতনে (Shantineketan) ফিরছে ঐতিহ্যশালী পৌষমেলা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেরই মেলা বসবে।

বিশ্বভারতীর অন্যতম বড় দুটি উৎসব পৌষমেলা আর বসন্ত উৎসব। করোনা মহামারি আবহে দু’বছর মেলা হয়নি। এরপর বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন শান্তিনিকেতনে বন্ধ হয়ে যায় পৌষমেলা। শুরু হয় পৌষ উৎসব। এমনকী, বসন্ত উৎসবেও আশ্রমিক, প্রাক্তনী ও পর্যটকদের অংশগ্রহণের রাশ টানে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বিশ্বভারতীর উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষের পর অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কলাভবনের অধ্যাপক সঞ্জয় মল্লিক। সূত্রের খবর, বিশ্বভারতীর নিয়মে উপাচার্য না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে প্রবীণ কোনও অধ্যাপককে সেই দায়িত্ব দেওয়া হয়। সেই নিয়মে অন্তবর্তীকালীন উপাচার্য হচ্ছেন সঞ্জয়। সঙ্গে ফিরছে পৌষমেলাও। বিশ্বভারতী সূত্রে খবর, এবছর পৌষমেলা উদ্বোধনে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হতে পারে।

Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...