Friday, June 26, 2026

সুপ্রিম নি.ষেধাজ্ঞা উপেক্ষা! রাজধানীতে ফা.টল দেদার আতসবা.জি, চূ.ড়ান্ত জায়গায় AQI

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার। রাতভর দেদার আতসবাজি ফাটল রাজধানী জুড়ে। আর কালীপুজো-দেওয়ালি কাটতে না কাটতেই সোমবার সকাল থেকে তীব্র বায়ুদূষণের (Air Pollution) কবলে দিল্লি (Delhi) সহ আশপাশের এলাকা। আলোর উৎসবের পরেই অন্ধকারে মুখ ঢেকেছে রাজধানী।

দেওয়ালি উদযাপনে রাজধানীতে আতসবাজির উপর সুপ্রিম নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তাকে উপেক্ষা করে দেওয়ালির উদযাপনে রাতভর চলে শব্দ দানবের তাণ্ডব। তর জেরে এদিন সকাল থেকেই ফের ঘোলাটে হতে শুরু করেছে পরিস্থিতি।

রবিবার দীপাবলির দিন যেখানে গত ৮ বছরে দিল্লির বাতাসের AQI ছিল ২১৮ সেখানে সব রকম নিষেধাজ্ঞাকে অমান্য করে সারারাত আতসবাজির ফাটানোর ফলে সোমবার-
• রাজধানীর বাতাসের গুণগত মান গিয়ে পৌঁছেছে দুপুর ১২ টার মধ্যে ৩২২-এ।
• আয়ানগরে AQI ৩৮২ তে।
• সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের AQI ৩৯৩।
• পুসার রোডে AQI ৩৯১-এ।

দিল্লির কিছু এলাকায় দূষণের মাত্রা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। সেখানে AQI ৪০০ থেকে ৪৫০-এর মধ্যে পৌঁছেছে।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই রাতারাতি বায়ুদূষণের মাত্রা অতি খারাপ স্তরে পৌঁছানোর জন্য গেরুয়া শিবিরকে দায়ী করে বলেছেন, বিজেপি সদস্যরা লোকেদের আতসবাজির পোড়াতে প্ররোচিত করেছিলেন, যার ফলে দিল্লির (Delhi) AQI রাতারাতি ১০০ পয়েন্ট বেড়ে গিয়েছে।

প্রত্যেক বছর অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাস দিল্লির আবহাওয়ার মান বিপদজনক স্তরে চলে যায়।এই সময়টাতেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান-সহ আশপাশের এলাকায় হেক্টরের পর হেক্টর জমিতে ফসল কাটার পর অবশিষ্টাংশ জ্বালানো হয়। যার ধোঁয়া ঢোকে করে রাজধানীর মধ্যে। ভৌগোলিক অবস্থানের জন্য ফসল জ্বালানোর ধোঁয়া বাইরে বেরোতে পারে না। ফলে ধোঁয়া আর কুয়াশা মিলে যে দমবন্ধকর ধোঁয়াশা সৃষ্টি হয় তাতে প্রাণ ওষ্ঠাগত হয় রাজধানীবাসীর।

এই নিয়ে বিগত কয়েক বছর ধরে চলেছে রাজনৈতিক চাপানউতোর। ফসলের অবশিষ্ট অংশ না জ্বালিয়ে অন্য কোনও উপায়ে যদি তা ব্যবহার করা যায় সে নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। কিন্তু আজও ফলাফল আশাতীত জায়গায় পৌঁছায়নি বলেই অভিমত পরিবেশবিদদের। হু-সহ বিভিন্ন সংস্থা আগেই জানিয়েছে, চরম বায়ু দূষণের ফলে দিল্লিবাসীর গড় আয়ু ইতিমধ্যেই কমতে শুরু করেছে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...