Sunday, June 21, 2026

একসঙ্গে এত বেসরকারি B.Ed কলেজের অনুমোদন বা.তিল কেন? ত.দন্ত করবে শিক্ষা দফতর: ব্রাত্য

Date:

Share post:

বেসরকারি B.Ed কলেজের অনুমোদন বাতিলের বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের তদন্ত করবে শিক্ষা দফতর। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন কেন বাতিল হল তা খতিয়ে দেখতে তদন্ত করবে শিক্ষা দফতর। এই বিষয় নিয়ে তদন্তের রূপরেখা ঠিক করতে শুক্রবার উচ্চ শিক্ষা দফতরের বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

BSAEU-এর উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় ১০ নভেম্বর জানান, ভুয়ো নথি জমা ও পরিকাঠামো না থাকায় ওই সব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল ও কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে দাবি করেন সোমা। উচ্চ শিক্ষা দফতরকে চিঠি দিয়ে অনুমোদন বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলেও জানান উপাচার্য।

কিন্তু উচ্চ শিক্ষা দফতরের দাবি, পরিকাঠামো না থাকায় বেশ কয়েকটি বিএড কলেজের অনুমোদন যে বাতিল হচ্ছে তা চিঠি দিয়ে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু কতগুলি কলেজের অনুমোদন বাতিল হচ্ছে বা কী করণে অনুমোদন বাতিল তা জানায়নি BSAEU।

এদিন শিক্ষামন্ত্রী (Bratya Basu) বলেন, কেন একসঙ্গে এতগুলি বিএড কলেজের অনুমোদন বাতিল করা হল সেই বিষয় নিয়ে তদন্ত করবে শিক্ষা দফতর। সেই তদন্তের রূপরেখা ঠিক করতে শুক্রবার বৈঠকে বসা হচ্ছে।

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...