Saturday, May 9, 2026

জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে শ্র.দ্ধাজ্ঞাপন খাড়গে-সোনিয়ার, অনুপস্থিত শাসকদলের সাংসদরা

Date:

Share post:

দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর ১৩৪ তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে তাঁর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করলেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল সহ কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। তবে এদিন অনুপস্থিত ছিলেন শাসকদল তথা বিজেপি সাংসদরা । এছাড়াও অন্য কোনও দলের আর কোনও প্রতিনিধিরা এদিন সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত ছিলেন না।

জওহরলাল নেহরুর ১৩৪ জন্মবার্ষিকীতে তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে জওহরলাল নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ের প্রসঙ্গ তোলেন। এক্স অ্যাকাউন্টে এদিন তিনি লেখেন, “চলতি বছরের গোড়ার দিকে ৬ মাস যখন আমি জেলবন্দি ছিলাম, সেই সময় সবচেয়ে বড় ইস্যু ছিল মানসিক সুস্থতা এবং বুদ্ধিমত্তা ধরে রাখা। আমি পরিবারকে ডিসকভারি অফ ইন্ডিয়া এবং গ্লিমপেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বই দুটি চেয়ে পাঠিয়েছিলাম। এই দিনগুলিতে বই দুটি শুধুমাত্র আমায় সান্তনা দেয়নি, আমাদের ইতিহাস সম্পর্কে আরও পরিচ্ছন্ন ধারণা দিয়েছে।” তাঁর মতে, “আজ তাঁকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং দেশের কাঠামো ও ভিত্তিকে নষ্ট করে নেহেরুকে ছোটো করার চেষ্টা করা হচ্ছে।”

আরও পড়ুন- প্র.য়াত লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসং তামসাং, শো.কপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Related articles

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...