Friday, May 15, 2026

এক সেকেন্ডেই ডাউনলোড হবে ১৫০ HD সিনেমা! চালু হল বিশ্বের দ্রুততম ইন্টারনেট

Date:

Share post:

বিশ্বের দ্রুততম ইন্টারনেট নেটওয়ার্ক (Internet Service) চালু করে এবার বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিল চিন (China)। জানা গিয়েছে সেই, নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইটস ডেটা স্থানান্তর করা সম্ভব। এতদিন পর্যন্ত সবথেকে দ্রুত ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম ছিল আমেরিকা (America)। কিন্তু এবার ইন্টারনেটে দ্রুত গতির নেট পরিষেবা দিতে সবার আগে নাম উঠে আসবে চিনের। সম্প্রতি চিনের এক সংবাদমাধ্যম এমন তথ্যই সামনে এসেছে।

চার প্রতিষ্ঠানের মিলিত উদ্যোগেই বিশ্বের সবচেয়ে দ্রুততম ইন্টারনেট পরিষেবা চালুর কথা ভাবতে সক্ষম হয়েছে চিন। হিসাব বলছে, এই ইন্টারনেটের গতি এতটাই বেশি যে, এক সেকেন্ডেই অন্তত দেড়শোটি HD সিনেমা ডাউনলোড করা সম্ভব হবে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে এই অসম্ভবকে সম্ভব করেছে সিঙ্গুয়া বিশ্ববিদ্যালয়, চায়না মোবাইল, হুয়েই টেকনোলজি এবং সার্নেট কর্পোরশেন। এই ইন্টারনেট পরিষেবা বেজিং থেকে শুরু করে উহান, গাংঝৌ হয়ে দেশের ৩ হাজার কিলোমিটার এলাকায় পৌঁছতে পারবে। তবে বিশ্বের অন্যান্য ইন্টারনেট পরিষেবা যতই দ্রুত হোক না কেন, কেউই সেকেন্ডে ১০০ গিগাবাইটের বেশি ডেটা সরবরাহ করতে পারে না। আর সেখানে এই ইন্টারনেট প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইটস ডেটা স্থানান্তর করবে।

 

তবে প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইটস বা ১.২ টিবিপিএস স্পিডের অর্থ কী? হুয়েই টেকনোলজিসের সহ সভাপতি ওয়াং লেই জানাচ্ছেন, এর অর্থ এক সেকেন্ডে ১৫০টি হাই ডেফিনিশন সিনেমার সমান ডেটা স্থানান্তর করা। তবে এখানেই শেষ নয়। এর চেয়েও দ্রুতগতির ইন্টারনেট এখন লক্ষ্য চিনের। চাইনিজ অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের এক কর্তার দাবি এটা কেবলই এক সাফল্য মাত্র নয়। বরং এর ফলে চিনের কাছে সুযোগ রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এর চেয়েও দ্রুততর ইন্টারনেট পরিষেবা পাওয়ার।

 

 

 

 

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...