Saturday, June 27, 2026

আজ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শুক্রবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চন্দননগরের বিখ্যাত ৬টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি ভার্চুয়ালি পুজোগুলির উদ্ধোধন করবেন। এরপর সন্ধ্যা ৬টায় চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হবে।

অন্যদিকে, বড় বাজারে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির তরফে সাংবাদিক সম্মেলন করে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। জানানো হয়, এবার ডিজে বক্স ও শব্দবাজি বর্জিত জগদ্ধাত্রী পুজো হবে। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির দফতরে সাংবাদিক বৈঠক করে কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, কয়েক বছর ধরেই পরিবেশবান্ধব পুজোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাতে কেন্দ্রীয় কমিটির অধীনে থাকা ১৭৭টি বারোয়ারি পুজো কমিটি দারুণভাবে সাড়া দিয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছ’টি বারোয়ারি পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করবেন।

তিনি আরও জানান, এবারে ১৯ তারিখ ষষ্ঠী। আলোক শোভাযাত্রা ২৩ তারিখ অনুষ্ঠিত হবে। ৬২টি বারোয়ারি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। ২৩০টি ট্রাক শোভাযাত্রায় হাজির থাকবে। প্রায় সাড়ে ৯ কিলোমিটার রাস্তা দিয়ে শোভাযাত্রা যাবে।

আরও পড়ুন:১২০ ঘণ্টা পার! উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে আনা হল বিশেষ যন্ত্র

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...