Tuesday, May 12, 2026

কংগ্রেসকে ন.কল করার ব্যর্থ চেষ্টা করছে বিজেপি, প্রধানমন্ত্রীকে তো.প মল্লিকার্জুন খাড়গের

Date:

Share post:

বিজেপি ও প্রধানমন্ত্রীকে ফের একহাত নিলেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তিনি বলেন, বিজেপির (BJP) কোনও রাজনীতি নেই। তারা কংগ্রেসকে নকল করে চলে। তাদের রাজনীতির কোনও বাস্তবতা নেই।

শনিবার বিজেপিকে (BJP) কটাক্ষ করে কংগ্রেস সভাপতি নিজের এক্স হ্যান্ডেলে (X Handel) লেখেন, ‘বিজেপি যে ধরনের রাজনীতি করে তাতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। বিজেপি রাজস্থানে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি নকল করার ব্যর্থ প্রচেষ্টা করছে। প্রতিটি নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতির গলা ফাটায় তার কোনও বাস্তবতা নেই। রাজস্থানের মানুষ জানে তারা কংগ্রেসের দ্বারা কতটা উপকৃত হয়েছে। তাই বিজেপির অপপ্রচারকে বাদ দিয়ে তারা ফের একবার কংগ্রেসকেই বেছে নেবে’।

প্রসঙ্গত, ২০০-সদস্যের রাজস্থান বিধানসভার জন্য ২৫ নভেম্বর ভোট গ্রহণ এবং ৩ ডিসেম্বর ভোট গণনা। রাজস্থানে টানা নিজেদের ক্ষমতা দখল রাখতে চাইছে কংগ্রেস। যদিও পশ্চিমের এই মরুরাজ্যে গত তিন দশক ধরে প্রতি পাঁচ বছর পর পর বিকল্প দলীয় সরকারের ঐতিহ্য রয়েছে। তা স্বত্তেও কংগ্রেস তার জনসমর্থক পরিকল্পনা এবং ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের জন্য ঘোষিত ‘সাত গ্যারান্টি’র উপর ভরসা করছে।

আরও পড়ুন- আদালতে যাওয়ার পথে পাঞ্জাবে পুলিশ আধিকারিককে গু.লি করে খু.ন!

Related articles

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...