Saturday, June 27, 2026

গেরুয়া রাজ্যে ১৪২ জন ছাত্রীকে যৌ.ন নি.র্যাতন! গ্রেফ.তার হরিয়ানার সরকারি স্কুলের প্রিন্সিপাল 

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে ফের নারী হেনস্থার (Women molestation)ঘটনা প্রকাশ্যে। এবার ১৪২ জন ছাত্রীকে যৌন হেনস্থার (Sexual assault)অভিযোগ উঠল খোদ স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। হরিয়ানার জিন্দে জেলার সরকারি স্কুলের (Government school) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশ হোক কিম্বা মধ্যপ্রদেশ যেখানে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার সেখানেই নারী সুরক্ষা প্রশ্নের মুখে। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী নির্যাতনের ঘটনা শিরোনাম হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। এ বিষয়ে সব থেকে এগিয়ে উত্তর প্রদেশ। এবার অবশ্য হরিয়ানাতে স্কুল ছাত্রীদের যৌন হেনস্থার মতো জঘন্য অপরাধ সামনে এল। সে রাজ্যের সরকারি স্কুলে সন্তানদের পড়াশোনা করতে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না অভিভাবকরা। প্রাথমিকভাবে ৬০ জন ছাত্রী প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ আনেন, পরে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৪২। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবেই নিজের কুকর্ম চালিয়ে যাচ্ছিলেন ওই প্রিন্সিপাল বলে অভিযোগ। যদিও বিজেপি সরকারের তাই নিয়ে কোন হেলদোল নেই। জিন্দ জেলার সহকারি পুলিশ কমিশনার মহম্মদ ইমরান রেজা বলেন, “সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিটি মোট ৩৯০ জন মেয়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তার মধ্যে ১৪২ জনের যৌন নির্যাতনের অভিযোগ আমরা শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠিয়েছি। অভিযুক্ত প্রিন্সিপাল বর্তমানে জেলে রয়েছেন।” মহিলা কমিশনের পক্ষ থেকে গত ১৪ সেপ্টেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তখন শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি হরিয়ানার পুলিশ। তদন্তের স্বার্থে স্কুল বা প্রিন্সিপালের নাম প্রকাশ্যে আনা হয়নি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...