Sunday, April 26, 2026

প্রমাণ লোপাটের আশ.ঙ্কা! নিয়োগ মামলায় এখনই সব তথ্য সামনে আনতে চায় না সিবিআই

Date:

Share post:

সব তথ্য সামনে আনলে অনেক প্রমাণ (Prove) লোপাটের (Missing) আশঙ্কা। আর সেকারণেই নিয়োগ মামলার সব তথ্য প্রকাশ্যে আনা যাবে না বলে কলকাতা হাই (Calcutta High Court) কোর্টকে সাফ জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বুধবার আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই-এর আইনজীবী এমনই আশঙ্কাপ্রকাশ করেন বলে খবর।

নিয়োগ মামলার তদন্ত দ্রুত শেষ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর সেকারণেই মামলার তদন্তে হাইকোর্টের তরফে গঠন করা হয়েছে বিশেষ বেঞ্চও। এবার সেই বেঞ্চের কাছেই সংশয়প্রকাশ করলেন সিবিআইয়ের আইনজীবী। যদিও বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। মামলার পরবর্তী শুনানি হবে ৯ জানুয়ারি। ওই দিনই শীর্ষ আদালতের নির্দেশের দু’মাসের সময়সীমা পূর্ণ হচ্ছে। এ বিষয়ে রাজ্যের কাছেও হলফনামা তলব করেছে আদালত।

শীর্ষ আদালতের নির্দেশ মত, আগামী ২ মাসের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এদিন ওই মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইয়ের কাছে নিয়োগ মামলার রিপোর্ট তলব করে। তখনই একথা বলেন সিবিআইয়ের আইনজীবী।

 

 

 

 

Related articles

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...