Saturday, June 20, 2026

সোমে ৩৭০ ধারা রদ নিয়ে রায় শীর্ষ আদালতের

Date:

Share post:

সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে যে সব মামলা দায়ের হয়েছিল, আগামিকাল সোমবার সেই মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট। ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার যে সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদি সরকার, তা নিয়ে একগুচ্ছ পিটিশন জমা পড়ে। সেগুলি মিলিয়ে যে মামলা শুনছিল শীর্ষ আদালত, সেই মামলার রায়দান করবেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।১৬ দিন শুনানির পরে চলতি বছরের ৫ সেপ্টেম্বর সেই মামলার রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।এই বেঞ্চে আছেন বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কন্ত।

জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ পায়। জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। সোমবার সুপ্রিম কোর্ট যখন সেই মামলার রায় দেবে, তার কয়েক মাস পরেই লোকসভা ভোট হবে।

কাশ্মীর উপত্যকায় অবশ্য সোমবারের রায় ঘোষণাকে ঘিরে চাপা উত্তেজনা জমতে শুরু হয়েছে। বিরোধী দলনেতাদের ফের আটক করা হতে পারে, ফের ইন্টারনেট সংযোগ বন্ধ হতে পারে— এমন নানান গুজব উড়ে বেড়াচ্ছে বাতাসে। গত চার দিন ধরে সমাজমাধ্যমে কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে ১৪৪ ধারা পরিস্থিতির মতো করে। প্ররোচনামূলক বার্তা ছড়িয়ে পড়া আটকানোই তার উদ্দেশ্য বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।আরও বেশি করে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্থানে।

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...