Saturday, March 14, 2026

অধিনায়কের অভাব, রোহিতকে দলে নিতে এবার আসরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি : রিপোর্ট

Date:

Share post:

এবার রোহিত শর্মাকে নিতে ঝাঁপালো দিল্লি ক‍্যাপিটলস। সদ‍্য রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। অপরদিকে দিল্লি দলের অধিনায়কের অভাব। আর সেই সুযোগকেই কাজে লাগাতে উঠে পরে লেগে দিল্লি।

সূত্রের খবর, রোহিতকে নিতে ইতিমধ্যে মুম্বইয়ের সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি। যদিও দিল্লি প্রস্তাব নাকি না করে দিয়েছে মুম্বই। তারা রোহিতকে ছাড়বে বলেই জানিয়েছে মুম্বই। এদিকে দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান থাকার সময় রোহিতকে দেশের অধিনায়ক হতে রাজি করিয়েছিলেন। এবার আইপিএলের দলে রোহিতকে নেওয়ার চেষ্টা করেছেন সৌরভেরা।

দিল্লি দলে অধিনায়কের অভাব। ঋষভ পন্থ খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গাড়ি দুর্ঘটনার পর তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন থাকবে। গতবার ঋষভের অবর্তমানে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। চুরান্ত ব‍্যর্থ ছিলেন তিনি। ওয়ার্নারকে অধিনায়ক রাখতে চাইছে না দিল্লি। এমন অবস্থায় রোহিতকে দলে পেলে নেতৃত্বের চিন্তা দূর হবে সৌরভদের। যদিও সূত্রের খবর তা আপাতত হচ্ছে না। রোহিতকে ছাড়বে না মুম্বই।

আরও পড়ুন:মাঠে ফুটবল খেলতে গিয়ে হৃ.দরোগে আ.ক্রান্ত ফুটবলার, বন্ধ করা হয় ম‍্যাচ

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...