Saturday, March 14, 2026

১০ মিনিটের জন্য হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল! কেমন আছেন শ্রেয়স তলপড়ে

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই ১০ মিনিটের জন্য বন্ধ ছিল হার্টবিট (heart beat)। তারপর ডাক্তাররা আবার সেই সচল করেন হৃৎস্পন্দন। অভিনেতা শ্রেয়স তলপড়ের (Shreyas Talpade) পরিবারের বৃহস্পতিবার রাতটা এতটাই আশঙ্কার মধ্যে কেটেছিল। রবিবার অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা, জানালেন তাঁর স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দীপ্তি তলপড়ে জানিয়েছেন কয়েকদিনের মধ্যে অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে শুটিং সেরে বাড়ি ফেরার পরই শারীরিক কষ্ট অনুভব করেন অভিনেতা শ্রেয়স তলপড়ে। তাঁর স্ত্রী দীপ্তি দ্রুত তাঁকে হাসাপাতালে নিয়ে যান। কিন্তু এর মাঝের সময়টা কতটা ভয়ঙ্কর ছিল সেটা বলতে গিয়েই অভিনেতার বন্ধু আরেক অভিনেতা ববি দেওল (Bobby Deol) জানিয়েছেন হাসপাতালে আসার পথে ১০ মিনিট ধরে হৃৎস্পন্দন বন্ধ ছিল শ্রেয়সের। ডাক্তারদের প্রচেষ্টায় ফের শুরু হয় হৃৎস্পন্দন। অভিনেতা থেকে চলচ্চিত্র নির্মাতা সকলেই প্রশংসা করছেন অভিনেতার স্ত্রীর দ্রুত নেওয়া সিদ্ধান্তকে। সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত তিনি দ্রুত নিয়েছিলেন বলেই দ্রুত চিকিৎসা শুরু করা গিয়েছিল।

চলচ্চিত্র নির্মাতা সোহম শাহ জানিয়েছেন রাতের ওই সময়ে মুম্বাইয়ের যানজট পেরিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছানোই ছিল সমস্যাজনক, যা সহজ করেছিলেন দীপ্তি। যদিও অভিনেতার স্ত্রী ধন্যবাদ জানাচ্ছেন ডাক্তারদের, যাঁদের দ্রুত পারদর্শিতায় জীবন ফিরে পাওয়া সম্ভব হয়েছে শ্রেয়সের। হাসপাতাল সূত্র জানিয়েছে রবিবারই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে শ্রেয়স তলপড়েকে।

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...