Tuesday, May 26, 2026

মিগজাউমের ধাক্কা কাটিয়ে উঠতেই ফের বন্যা তামিলনাড়ুতে! পরিস্থিতি সামলাতে বদ্ধপরিকর সরকার

Date:

Share post:

কিছুদিন আগেই ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল তামিলনাড়ু (Tamil Nadu)। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের বড় বিপর্যয়। লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তামিলনাড়ুতে। জানা গিয়েছে, রবিবার থেকে দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় অতি ভারী বৃষ্টির (Heavy Rain) কারণে বন্যা দেখা দিয়েছে। পাশাপাশি বৃষ্টিতে স্তব্ধ প্রায় গোটা রাজ্যের স্বাভাবিক জীবনযাপন। সোমবার সকালেও মুষলধারে বৃষ্টি জারি রয়েছে। আর সেকারণেই ক্ষতিগ্রস্ত চার জেলায় সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাঙ্কের পাশাপাশি সরকারি-বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান এদিন বন্ধ থাকবে বলে খবর।

এদিন সকালে মৌসম ভবন জানিয়েছে, সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কমোরিন এলাকায় ফের চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণিঝড়। যে কোনও সময়ে তা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর সেকারণেই দক্ষিণের অধিকাংশ জেলাই এখন হাঁটুজল বা কোমর-জলের নীচে। এদিকে জল নিয়ন্ত্রণে আনতে জেলাশাসকদের বাঁধগুলিতে জলের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য তিনি বেশ কয়েকজন মন্ত্রী এবং সিনিয়র আমলাদের মোতায়েন করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ কেন্দ্র এবং নৌকা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সবসময় কড়া নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে ৪ হাজারেরও বেশি পুলিশ।

এদিকে তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলায় ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। সঙ্গে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ৪ হাজার পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে। মৎস্যজীবীদের এই দুর্যোগের মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতির জেরে তুতিকোরিনগামী বেশ কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং অনেকগুলি বাতিলও হয়েছে বলে খবর। এছাড়াও তিরুনেলভেলি থেকে আসা বন্দে ভারত ট্রেন-সহ মোট সতেরোটি ট্রেন আংশিক বা পুরোপুরি বাতিল করা হয়েছে।

 

 

 

Related articles

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...