Friday, May 15, 2026

শহরের চারটি রুটে চলবে ট্রাম, হাইকোর্টে হলফনামা দিয়ে জানাতে চলেছে রাজ্য

Date:

Share post:

বর্তমান পরিস্থিতিতে শহরের চারটি রুটেই ট্রাম চালানো যাবে। হাইকোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাতে চলেছে রাজ্য সরকার। যে চারটি রুটে ট্রাম চালানো সম্ভব সেগুলো হল,বালিগঞ্জ-টালিগঞ্জ,গড়িয়াহাট-ধর্মতলা, ধর্মতলা-শ্যামবাজার ও খিদিরপুর-এসপ্ল্যানেড।

শহরে যাতে ট্রাম চলাচল করে সেই দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কোর্টের তরফেও শহরের ঐতিহ্য ট্রামকে বাঁচিয়ে রাখতে রাজ্যকে উদ্যোগী হতে বলা হয়েছে। এই অবস্থায় জানা গিয়েছে, শহরের কোন কোন রুটে ট্রাম চলবে সে নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহনমন্ত্ৰী স্নেহাশিস চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্য ব্যক্তিরা। বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের কোন কোন রুটে ট্রাম চালানো সম্ভব তা খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টে হলফনামা দিয়ে সে কথা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- বোনকে মে.রে জলে ভাসিয়ে দিল দুই ভাই! অনা.র কি.লিং সন্দেহ পুলিশের

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...