Sunday, May 31, 2026

কেষ্টপুরে রবীন্দ্রপল্লিতে খাবার দোকানে বিস্ফোরণের তদন্তে ফরেনসিক টিম

Date:

Share post:

কেষ্টপুরের রবীন্দ্রপল্লির খাবারের দোকানে কী থেকে বিস্ফোরণ জানতে ঘটনাস্থলে ফরেনসিক দল। বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জন আহত বলে খবর। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে রয়েছে স্থানীয় থানা ও কমিশনারেটের পুলিশ।

বৃহস্পতিবার দিনের ব্যস্ত সময় অগ্নিকাণ্ড ঘটে কেষ্টপুরের (Kestopur) রবীন্দ্রপল্লি বাজারে। ওই খাবারের দোকানটি খোলার পরে ধোঁয়া বেরোতে দেখা যায়। কী থেকে ধোঁয়া বেরোচ্ছে, তা দেখতে ভিতরে গেলেই বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। তীব্রতায় রাস্তার উল্টো দিকের দোকানের কাচ ভেঙে যায়। আহত হন ৯ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বেসরকারি নার্সিংহোমের পাঠানো হয়েছে। কী থেকে এই বিস্ফোরণ ঘটলো তা তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। ঘটনাস্থলে থেকে নমুনা সংগ্রহ করতে করছে তারা। ফরেন্সিক রিপোর্ট দেওয়ার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

গ্যাস সিলিন্ডারে ফেটে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা। দমকলের ছটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘিঞ্জি এলাকায় পাশাপাশি দোকান থাকায় আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল তবে দমকলের তৎপরতায় সেটি আটকানো গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...