Saturday, March 14, 2026

বছর শেষে ফের অশান্ত মনিপুর, জঙ্গি হামলায় আক্রান্ত পুলিশ!

Date:

Share post:

চলতি বছরের শুরু থেকেই খবরের শিরোনামে উঠে এসেছিল মনিপুর (Manipur)। বছর শেষে ফের অশান্ত হয়ে উঠল উত্তর-পূর্বের এই রাজ্য। বিজেপি (BJP ) শাসিত রাজ্যে এবার জঙ্গি হামলায় আক্রান্ত হল পুলিশ। শনিবার রাতে সীমান্তবর্তী শহর মোরে-তে পুলিশ কমান্ডোদের উপর হামলা চালায় জঙ্গিরা। পুলিশকে লক্ষ্য করে আরপিজি ছোড়া হয়। এর ফলে পুলিশের ব্যারাক ক্ষতিগ্রস্ত পাশাপাশি ৪ পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর।

শনিবার বিকেলেই ইম্ফল-মোরে হাইওয়েতে পুলিশের উপর হামলা হয়। একজন পুলিশকর্মী এই ঘটনায় জখম হয়েছিলেন। পুলিশের তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে বলে জানানো হলেও পরবর্তীতে ফের হামলা হয়। জখম কমান্ডোদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসম রাইফেলসের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বছর শেষে আপাতত সেখানে কারফিউ জারি করা হয়েছে।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...