Wednesday, April 29, 2026

সব রেকর্ড ভেঙে বাংলায় বড়দিন-বর্ষবরণে প্রায় ৭৫০ কোটি টাকার মদ বিক্রি!

Date:

Share post:

আগে বলা হয়েছিল রাজ্যে দুর্গাপুজোর সময় রেকর্ড মদ বিক্রি (Record sale alcohol) হয়েছে। আয় হয়েছে ৬০০ কোটি টাকা। কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল বর্ষশেষের আনন্দে। অতীতের সব রেকর্ড ভেঙে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত প্রায় ৭৫০ কোটি টাকার মদ (alcohol)) বিক্রি হয়েছে। আবগারি দফতর সূত্রে খবর, সাধারণ দিনের তুলনায় এই সাতদিনের বিক্রি ৪০ শতাংশেরও বেশি।

গতবারের বড়দিন ও বর্ষবরণের মদ বিক্রির রেকর্ডও ভেঙে গেল এবার। সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর। কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিং-এই ৩ জেলাতেই সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে বলে আফগারি সূত্রে খবর। দেশে প্রস্তুত হওয়া বিদেশি মদের বিক্রি সবচেয়ে বেশি। তবে, বাংলা মদের বিক্রির পরিমাণ যথেষ্টই কম। উল্লেখযোগ্য ভাবে বেড়েছে দামী মদের বিক্রি। তবে বিয়ারের বিক্রি অন্যান্য বারের তুলনায় কম হয়েছে বলে আবগারি দফতর সূত্রে খবর।

পুজোর সময় রাজ্যে মদ বিক্রি করে আয় হয়েছিল ৬০০ কোটি টাকা। সেই রেকর্ড ভেঙে এবারের প্রাপ্তি ৭৫০ কোটি টাকা। তবে শুধু বড়দিনের সময় নয়, গোটা ডিসেম্বর মাসেই এবার মদ বিক্রিতে রেকর্ড (Record sale alcohol) করেছে রাজ্য। শুধু মদ বিক্রি করে ২১০০ কোটি টাকা আয় হয়েছে- যা সর্বকালের রেকর্ড। চলতি বছরে মদ থেকে আয় ২২ হাজার কোটি টাকা ছাড়বে বলে মনে করা হচ্ছে। তবে মদের বিক্রি বাংলা আমাদের বিক্রি অনেকটাই কমে গিয়েছে। সেই জায়গা নিয়েছে বিদেশী মদ।

Related articles

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...