Thursday, May 14, 2026

লোকসভার আগে প্রকাশ্যে বিজেপির ‘কুবেরের ধন’, তিনে কংগ্রেস

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে ফুলেফেঁপে উঠছে কোষাগার। বাকি রাজনৈতিক দলগুলিকে পেছনে ফেলে ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে চাঁদার বেশিরভাগটাই গিয়েছে মোদি-শাহদের থলেতে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে, ২০২৩ সালে মোট চাঁদার ৭০ শতাংশই গিয়েছে বিজেপিতে। গেরুয়া শিবিরের পর চাঁদার নিরিখে দ্বিতীয় স্থানে তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি। এবং তৃতীয় স্থানে নেমেছে কংগ্রেস।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস অর্থাৎ ADR-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলি ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে চাঁদা বাবদ রোজগার করেছে ৩৬৩ কোটি টাকা। এই চাঁদা দিয়েছে মোট ৩৯টি কর্পোরেট সংস্থা। ADR-এর রিপোর্ট অনুযায়ী, এই সময়কালে শুধু ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে যে চাঁদা উঠেছে তার ৭০ শতাংশ গিয়েছে বিজেপির ঘরে। বিজেপির প্রাপ্য টাকার পরিমাণ ২৫৯ কোটি ৮ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে থাকা বিআরএস-এর প্রাপ্য চাঁদা প্রায় ৯০ কোটি। কংগ্রেস, আপ এবং ওয়াইএসআর কংগ্রেস মিলিয়ে পেয়েছে ১৭ কোটি ৪০ লক্ষ টাকা।

কংগ্রেসের তহবিল ক্রমশ ফাঁকা হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলের দাবি, ২০১৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ধাপে ধাপে চাঁদার পরিমান কমেছে হাত শিবিরের। পাশাপাশি রাহুল গান্ধীর তরফে ক্রমাগত কর্পোরেটদের প্রতি আক্রমণ কংগ্রেসের কর্পোরেট চাঁদা আরও তলানিতে এনে ফেলেছে। অন্যদিকে, ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে থেকেই কর্পোরেটদের সঙ্গে সখ্য তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যার সুফল এখনও পাচ্ছে বিজেপি। পাশাপাশি মোদি সরকার ক্ষমতায় আসার পর কর্পোরেট চাঁদায় গোপনিয়তা আনতে নয়া নিয়ম বিজেপির জন্য আরও কার্যকর হয়েছে। বর্তমানে বিভিন্ন ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেয় কর্পোরেট সংস্থাগুলি। এর বাইরেও ইলেক্টোরাল বন্ড এবং সরাসরি চাঁদার মাধ্যমে বিপুল আয় করে রাজনৈতিক দলগুলি। সেই রোজগারের উৎস গোপন থাকে।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...