Saturday, March 28, 2026

এজেন্সি রাজনীতি! শরদ পাওয়ারের নাতির ঠিকানায় ইডির তল্লাশি

Date:

Share post:

লোকসভা ভোটের আগে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ফের সক্রিয় হয়ে উঠল ইডি। এজেন্সির নিশায় এবার এনসিপি প্রধান শরদ পওয়ারের নাতি তথা দলের বিধায়ক রোহিত রাজেন্দ্র পওয়ার। শুক্রবার দুপুর থেকে তাঁর মালিকানাধিন ৬ জায়গায় চলল তল্লাশি অভিযান। রোহিতের ঠিকানায় ইডির তল্লাশি অভিযানকে পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে বিরোধী শিবির।

এনসিপিতে ভাঙন ধরিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। তবে এই পরিস্থিতিতে এনসিপি প্রধান শরদ পাশে পেয়েছেন তাঁর সাংসদ কন্যা সুপ্রিয়া সুলে এবং নাতি রোহিতকে। এনসিপির ওই যুবনেতা লোকসভা ভোটের আগে ধারাবাহিক ভাবে রাজ্য সফর করে এনসিপির শরদ গোষ্ঠীকে ক্রমশ সঙ্ঘবদ্ধ করছিলেন। এই পরিস্থিতিতে তাঁর ঠিকানায় হানাদারির ঘটনার ফের সামনে এসেছে বিজেপির বিরুদ্ধে রাজনৈতির প্রতিহিংসার অভিযোগ। যদিও ইডির তরফে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রের কয়েকটি সমবায় সংস্থার আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার জেরেই এই তল্লাশি অভিযান। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা ২০১৯ সালের অগস্টে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছিল। এর পর বম্বে হাইকোর্ট মহারাষ্ট্রের সমবায় পরিচালিত কয়েকটি চিনি কারখানা বেআইনি ভাবে বিক্রি করার অভিযোগের তদন্ত করার নির্দেশ দেয়। পরে তদন্তের ভার নেয় ইডি।

উল্লেখ্য, ৩৮ বছরের রোহিত শরদের দাদা আপ্পাসাহেব পাওয়ারের নাতি। অজিত হলেন শরদের ছোট ভাই অনন্তের ছেলে। ২০১৭ সালে এনসিপির টিকিটে মহারাষ্ট্র জেলা পরিষদ নির্বাচনে লড়ে রোহিতের রাজনৈতিক যাত্রার শুরু। ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভার ভোটে আহমদনগর জেলার কারজত-জামখেড় বিধানসভা আসন থেকে নির্বাচিত হন তিনি। পশ্চিম মহারাষ্ট্রে এনসিপি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন রোহিত।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...