Friday, May 1, 2026

হুঁকোয় টান ধোনির, ভাইরাল ভিডিও, কী বলছেন নেটিজেনরা?

Date:

Share post:

হুক্কা হাতে মহেন্দ্র সিং ধোনি। দিলেন হুঁকোয় টান। একটি অনুষ্ঠানে এমনভাবেই দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। ধোনির এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে তৈরি হয়েছে বিস্ময়। অসংখ্য তরুণ ক্রিকেটারের আদর্শ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাই তার এই আচরণ সমর্থন করতে পারেননি ক্রিকেটপ্রেমীদের একাংশ।

ক্রিকেটারদের ধূমপান নতুন কোনও ঘটনায় নয়।বহু ক্রিকেটারেরই তামাক সেবনের প্রতি আসক্তির কথা শোনা যায়। ধোনির ক্ষেত্রে অবশ্য এমন দেখা যায়নি কখনও। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিস্ময়।সম্প্রতি একটি অনুষ্ঠানে চেন্নাইয়ের অধিনায়ককে হুঁকোয় টান দিতে দেখা গিয়েছে। ধোনির ধূমপানের ভিডিও প্রকাশ্যে আসতে ক্রিকেটপ্রেমীদের একাংশ সমালোচনা করেছেন। তাঁদের মতে, ধোনি অসংখ্য তরুণ ক্রিকেটারের আদর্শ। তাঁকে তারা অনুসরণ করে। ধোনিকে দেখে অনেকে ক্রিকেট খেলতেও শুরু করেছে। দেশের যুবসমাজে ধোনির যথেষ্ট প্রভাব রয়েছে। তাঁর ধূমপানের ভিডিও ভুল বার্তা দেবে ভক্ত, অনুগামীদের। কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যদিও অনেকে ধোনির হুঁকোয় টান দেওয়ায় অন্যায় দেখছেন না। তাঁদের বক্তব্য, মাঝে মধ্যে শখ করে অনেকেই হুঁকোয় টান দেন।

ফিটনেস নিয়ে সব সময় সতর্ক থাকেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল খেলেন ধোনি। গতবার তাঁর নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আগামী আইপিএলেও সিএসকেকে নেতৃত্ব দেবেন তিনি।

আরও পড়ুন-ইস্টবেঙ্গলে রিয়েল-বার্সার ফুটবলার, লাল হলুদের ষষ্ঠ বিদেশি কে?

Related articles

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...