Friday, June 5, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থ শ্রেয়াস, দলে কতটা সুযোগ পাবেন তিনি? কী বললেন গাভাস্কর?

Date:

Share post:

সদ্য শেষ হওয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সেই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়াস আইয়র। দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে মাত্র ৪১ রান করেছেন শ্রেয়াস।এখন প্রশ্ন হচ্ছে শ্রেয়াসের এই প্যারফরম্যান্সের পর কি আর টেস্ট দলে সুযোগ পাবেন তিনি? যেখানে দলে ঢোকার জন্য এত লড়াই সেখানে কি শ্রেয়সের উপর আর ভরসা দেখাবেন নির্বাচকেরা। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে এই নিয়ে গাভাস্কর বলেন, ‘‘শ্রেয়াসই তো একমাত্র ক্রিকেটার নয় যে ব্যর্থ হয়েছে। যে পিচে খেলা হয়েছে সেখানে ব্যাট করা সহজ ছিল না। বিরাট কোহলি ও লোকেশ রাহুল ছাড়া কেউ খুব বেশি রান করতে পারেনি।’’ সেই কারণে কেবলমাত্র শ্রেয়াসের উপর আঙুল তোলা উচিত নয় বলে মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে, টেস্টে ভাল খেলার একমাত্র উপায় হল বেশি ম্যাচ খেলা। এই নিয়ে গাভাস্কর বলেন, ‘‘একজন ক্রিকেটারের দিকে আঙুল তোলা উচিত নয়। আমার মনে হয় নির্বাচকদের উচিত শ্রেয়াসকে আরও সুযোগ দেওয়া। ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। যত বেশি টেস্ট খেলবে তত নিজের ভুল শুধরে ভাল খেলতে পারবে। সেটা নির্বাচকদের ভাবা উচিত।’’

আরও পড়ুন-কেকেআরের স্বস্তি, মুজিবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আফগান ক্রিকেট বোর্ড

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...