Monday, April 27, 2026

লোকাল ট্রেনের মহিলা কামরায় জ.খম মা সহ দুই কিশোরী

Date:

Share post:

মঙ্গলবার শিয়ালদহ শাখার ডাউন ক্যানিং লোকালে ধুন্ধুমার কাণ্ড। বসার জায়গা নিয়ে মহিলা কামরায় চুলোচুলি।নিত্যযাত্রীদের বেধড়ক মারধরে গুরুতর জখম চতুর্থ ও দশম শ্রেণির দুই ছাত্রী। ঘটনা পিয়ালি স্টেশনে।

জানা গিয়েছে, গোসাবাবাসিন্দা চাঁদ সুলতানা গাজি। নৈহাটিতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে থেকে সন্ধ্যায় বাড়িতে ফেরার জন্য ডাউন ক্যানিং লোকাল ট্রেনের মহিলা কামরাতে ওঠেন চাঁদ সুলতানা গাজি ও তাঁর দুই মেয়ে। অভিযোগ, সোনারপুর স্টেশন থেকে ট্রেন ছাড়তেই জনৈক ২ মহিলা যাত্রী ২ কিশোরীকে সিট থেকে জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে। প্রতিবাদে সরব হন চাঁদ সুলতানা গাজি ও তাঁর ২ মেয়ে। তারা প্রতিবাদ করতেই, জনৈক ২ নিত্যযাত্রী মহিলা তাঁদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ২ কিশোরীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। বেধড়ক মারধরের ঘটনায় গুরুতর জখম হয় ওই ২ কিশোরী। অন্যান্য যাত্রী ও তাদের মা থামাতে গেলে তাঁরাও আক্রান্ত হন। ট্রেনের মধ্যে জখম হন তাঁরাও।

এরপর ট্রেনের সহযাত্রীরা-ই জখম ২ কিশোরীকে উদ্ধার করে। তাদেরকে বারুইপুরের উত্তরভাগে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু জখম ২ কিশোরী, তাদের মায়ের সঙ্গে যখন বাড়িতে ফিরছিল, তখন আবার অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি আবার তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবারের সদস্যরা। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই দুই কিশোরী।

আরও পড়ুন- সম্প্রীতির বার্তা দিয়ে গঙ্গাসাগরে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী!

 

Related articles

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...