Thursday, May 14, 2026

বিতর্ক এড়াতে আদবানিকে আনা হচ্ছে রামমন্দিরে! দায়িত্ব নিল বিশ্বহিন্দু পরিষদ

Date:

Share post:

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠান। তবে এই আন্দোলনের প্রাণপুরুষ লালকৃষ্ণ আদবানিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল অনুষ্ঠানে না আসার জন্য। যা নিয়ে কম বিতর্ক হয়নি। অভিযোগ উঠছিল মোদিময় এই অনুষ্ঠানে আদবানির উপস্থিতি মোদির থেকে নজর ঘোরাতে পারে, যার জেরেই ছেঁটে ফেলা হয়েছে তাঁকে। এহেন পরিস্থিতিতে বিতর্ক এড়াতে এবার এই অনুষ্ঠানে আদবানিকে আনার সিদ্ধান্ত নেওয়া হল। ৯৬ বছর বয়সী আদবানিকে অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য যা যা বন্দোবস্ত করা দরকার, সবটাই করছে বিশ্ব হিন্দু পরিষদ।

রামমন্দির আন্দোলনের পুরোধা ছিলেন গেরুয়া শিবিরের ‘লৌহপুরুষ’। তাঁর রথযাত্রা কর্মসূচিতেই উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। এরপরই ঘটে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ যেখানে গড়ে উঠেছে মন্দির। সেই অনুষ্ঠানে আদবানিকেই আমন্ত্রণ জানাতে চায়নি জন্মভুমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। একইভাবে ছেঁটে ফেলার চেষ্টা হয়েছিল মুরলী মনোহর যোশীকেও। বিষয়টি নিয়ে বিতর্ক চরম আকার নিতেই ট্রাস্টের তরফে জানানো হয় তাঁদের বয়সের বিষয়টি বিবেচনা করেই উদ্বোধনের দিন তাঁদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার গিয়ে তাঁদের আমন্ত্রণ জানিয়ে আসেন। সেই অলোক কুমারই এবার নিশ্চিত করলেন, মন্দির উদ্বোধনে যাবেন আদবানি। সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, ৯৬ বছর বয়সী আদবানিকে অযোধ্যায় নিয়ে যেতে গেলে কিছু কিছু চিকিৎসা সংক্রান্ত বন্দোবস্ত করতে হবে। সেগুলি করা হয়েছে। আদবানিজি রাম মন্দির আন্দোলনের দুই পথিকৃত। প্রাণ প্রতিষ্ঠার দিন তিনি অযোধ্যায় থাকবেন। মুরলী মনোহর যোশী এবং উমা ভারতীও মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় থাকবেন বলে সূত্রের খবর।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...