Saturday, March 14, 2026

ঘন কুয়াশার দাপট! দিল্লিতে বি.পর্যস্ত জনজীবন, উত্তর ভারতে জারি শৈত্যপ্রবাহ

Date:

Share post:

শীতের (Winter) দাপট থেকে একেই রেহাই নেই। উল্টে দোসর ঘন কুয়াশাও (Fog)। সোমবার ঠাণ্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপট দেখল দিল্লিবাসী (Delhi)। এদিন ভোরে শূন্যতে নেমে গেল রাজধানী শহরের দৃশ্যমানতা। তবে শুধু দিল্লিই নয় এদিন ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে দেশের একাধিক প্রান্ত। যার জেরে একদিকে যেমন ব্যাহত হয়েছে ট্রেন ও বিমান চলাচল, তেমনই প্রভাব পড়ে যান চলাচলেও। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, সোমবারও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

তবে শুধু দিল্লিই নয়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে একই হাল। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কম দৃশ্যমানতার কারণে সকালের দিকে গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন চালকেরা। এদিকে ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে সোমবার ভোর ৩টে নাগাদ দৃশ্যমানতা শূন্যতে নেমে গিয়েছিল। যার জেরে ব্যাহত হয় বিমান চলাচল। পাশাপাশি কুয়াশার কারণে দিল্লির অনেক বিমানই বাতিল করে দিতে হচ্ছে বলে খবর। তবে শুধু বিমানই নয়, বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলেও।

এদিকে ঠান্ডার কারণে ইতিমধ্যে পাঞ্জাবের ১৬ এবং হরিয়ানার ৮টি জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবারের আগে এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। তবে তার পর পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে আবার। এদিকে শৈত্যপ্রবাহের মধ্যেই সোমবার থেকে স্কুল খুলছে দিল্লিতে।

 

 

 

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...