Saturday, June 27, 2026

জন্মের প্রমাণপত্র হিসেবে গণ্য নয় আধার কার্ড! বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

Date:

Share post:

জন্মের প্রমাণপত্র হিসেবে আর ব্যবহার করা যাবে না আধার কার্ড । কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, আধার কার্ড কোনওভাবেই জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয়। আধার নম্বর শুধুমাত্র ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে। উল্লেখ্য, ব্যাঙ্ক হোক বা পাসপোর্ট, দেখা যায় সব ক্ষেত্রেই জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড নেওয়া হয় । তবে, এবার থেকে তা আর করা যাবে না । বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল UIDAI ।

এই সিদ্ধান্তের নেপথ্যে কেন্দ্রের যুক্তি, ইপিএফও-তে বহু সদস্য নিজেদের জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড জমা দিয়েছেন । তবে, UIDAI আধারের জন্য দেওয়া ব্যক্তির জন্ম তারিখ সঠিক কি না তা যাচাই করে না । সেক্ষেত্রে, আধার কার্ডে থাকা জন্মের তারিখ যে সঠিক, সেই বিষয়েও কোনও নিশ্চয়তা থাকে না । মনে করা হচ্ছে, সেই কারণেই আধারকে এবার থেকে জন্মের প্রমাণপত্র হিসেবে ধরা হবে না ।
আধার কর্তৃপক্ষের তরফে ইপিএফও-কে জানিয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড যেন কোনও ব্যক্তির জন্মের প্রমাণপত্র হিসাবে না ব্যবহার করা হয়। এটা শুধু ব্যক্তির পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...