Friday, June 26, 2026

অসুস্থ বৃদ্ধাকে কোলে তুলে দৌড়, মহিলা পুলিশকর্মীকে কুর্নিশ সবমহলের

Date:

Share post:

কে বলে পুলিশে ছুঁলে ৩৬! পুলিশে ছুঁলে যে প্রাণও বাঁচতে পারে তা-ই দেখালেন কনস্টেবল প্রিয়াঙ্কা সাহা সরকার। সত্যিই তিনি ছুটলেন। আর ছুটেই বাঁচালেন এক বৃদ্ধার প্রাণ।

রবিবার বিমানবন্দর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এমনিতেই গোটা দেশে নানান ধর্মীয় উৎসব নিয়ে সতর্ক রাজ্য পুলিশ। শহর লাগোয়া সব অনুষ্ঠান নিয়েই ছিল পুলিশের অতিরিক্ত সতর্কতা। পাশাপাশি ব্যস্ত এলাকা হওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এলাকায় মোতায়েন ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্মীরা। তাঁদেরই মধ্যে ছিলেন প্রিয়াঙ্কাও।

হঠাৎই সেই অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা। অনুষ্ঠানের জায়গায় শুরু হয়ে যায় শোরগোল। তাঁরা পুলিশের সাহায্য চাওয়ার আগেই সেদিকে নজর পড়ে পুলিশের। নিকটবর্তী হাসপাতালের দূরত্ব প্রায় ২৫০ মিটার। সেই মুহূর্তে গাড়ি জোগাড় করে মহিলাকে নিয়ে যেতে গেলে দেরি হয়ে যাবে, একথা ভেবেই দ্রুত সিদ্ধান্ত নেন কনস্টেবল প্রিয়াঙ্কা সাহা সরকার। বৃদ্ধাকে কোলে তুলে নিয়েই রাস্তা ধরে ছুটতে শুরু করেন। দ্রুত বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্য সম্ভব হয় দ্রুত চিকিৎসা।

কনস্টেবলের এই তৎপরতায় বিধাননগর পুলিশকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ। পাশাপাশি মানবিকতার নজির রেখে পুলিশ কমিশনার গৌরব শর্মার হাত থেকে পুরস্কারও জেতেন তিনি। তাঁর এই উদ্যোগ অন্যান্য পুলিশকর্মীদের মধ্যে নতুন উৎসাহ দেবে বলে দাবি পুলিশকর্তাদের।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...