Sunday, May 10, 2026

সরকারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ম্যারাথন ‘গো গ্রিন কলকাতা’

Date:

Share post:

সুপার শক্তি ফাউন্ডেশন এবং শ্রীজাক সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে কলকাতার সরকারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ম্যারাথন এর আয়োজন করা হয়েছিল। রান নামে এই ম্যারাথন দৌড়ে প্রথম কলকাতার সরকারি স্কুলগুলি অংশ নিয়েছিল। প্রধান থিম হিসাবে ছিল গো গ্রিন কলকাতা। ভিক্টোরিয়া গেটের সামনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ করেন সুপার স্মেল্টার্স লিমিটেডের চেয়ারম্যান শ্রী সীতারাম আগরওয়াল, সাই গ্রুপ এর চিফ মেন্টর জি কে শরণ, প্রখ্যাত গায়ক তথা ক্যাকটাস এর প্রতিষ্ঠাতা সিধু এবং সাই গ্রুপের সিএসআর নোডাল অফিসার ইশান্ত জৈন।

ভিক্টোরিয়ার গেট থেকে শুরু হওয়া এবং এক্সাইড বাস স্টপে শেষ হওয়ার আগে রেড রোড এবং অন্যান্য স্থানের মধ্য দিয়ে ১.৫ কিলোমিটার ম্যারাথনে মোট ১২টি সরকারি স্কুলের ২০০ জনেরও বেশি ছাত্র ছাত্রী অংশ নিয়েছিল। চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাই স্কুল ফর গার্লস, ভিআইপি নগর হাই স্কুল, তিলজলা উচ্চ বিদ্যালয়, টালিগঞ্জ গার্লস হাই স্কুল, কাসবা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যারাথনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল।

Related articles

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...