Wednesday, May 13, 2026

সংসদের অধিবেশনে বাংলার দাবি নিয়ে সরব হতে তৈরি তৃণমূল, দিল্লি গেলেন অভিষেক

Date:

Share post:

সংসদের বাজেট অধিবেশনে বাংলার দাবি নিয়ে কীভাবে ঝাঁঝ বাড়াবে তৃণমূল (TMC)। সেই রূপরেখা তৈরি। বুধবার দুপুরের বিমানে দিল্লি (Delhi) গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লোকসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট না হলেও ভোট অন অ্যাকাউন্ট পাশ করাবে। বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অধিবেশ চলবে আগামী ১০ দিন। এই অধিবেশনে একগুচ্ছ বিষয় নিয়ে শাসকদল BJP-কে চেপে ধরবে বিরোধীরা।

একদিকে দেশের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নিরাপত্তাহীনতা, ধর্মীয় মেরুকরণের রাজনীতির মতো জ্বলন্ত ইস্যু রয়েছে। লোকসভা ভোটের দিকে তাকিয়ে হিন্দুত্বের তাস খেলছে BJP। রামমন্দিরকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনী বৈতরণী পেরোতে চাইছে গেরুয়া শিবির। এই অবস্থায় এই অধিবেশনে সব বিষয় নিয়ে সুর চড়াবে বিরোধীরা। বাংলার প্রতি বঞ্চনা সহ একাধিক জনবিরোধী ইস্যুতে সরব হবেন তৃণমূলের সাংসদরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেও বেশ কিছু বিষয় বক্তব্য রাখতে পারেন। এর আগেও বাংলার দাবিতে সংসদের অভিবেশনে তাঁর নেতৃত্বে আন্দোলনের সুর চড়িয়েছিল বাংলার শাসদকদল। সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্রীয় সরকারকে নাস্তানাবুদ হতে হবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই।


Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...