Friday, May 15, 2026

মাধ্যমিকের কারণে মেলেনি অনুমতি! ভারত জোড়ো ন্যায় যাত্রায় ‘না’ বীরভূম পুলিশের

Date:

Share post:

আগামীকাল অর্থাৎ শুক্রবারই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। আর সেকারণেই শুক্রবার বীরভূমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। সূত্রের খবর, শুক্রবার বীরভূমে (Birbhum) কংগ্রেসের (Congress) ভারত জোড়ো ন্যায় যাত্রা রয়েছে। কিন্তু সেই ন্যায় যাত্রার জন্য বীরভূম জেলা পুলিশের তরফে কোনও অনুমতিই এখনও পায়নি কংগ্রেস শিবির। বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি বীরভূমের মাটিতে রাহুলদের ন্যায় যাত্রা আটকাতে পারে পুলিশ (Police)? যদিও পুলিশ সুপার সাফ জানাচ্ছন, প্রয়োজন পড়লে সেটাও হতে পারে।

তবে মাধ্যমিক পরীক্ষার কারণে আগেই কংগ্রেসকে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেয় পুলিশ। মূলত রাজ্যে কোনও বড় পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের কথা মাথায় রেখে কোনও রাজনৈতিক দলকেই এই অনুমতি দেওয়া হয় না। লোকসভা ভোটের আগে কংগ্রেস বাংলায় প্রচার করতে এলেও বাংলার পড়ুয়াদের জন্য এতটুকু চিন্তিত নয় কংগ্রেস নেতৃত্ব। এদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার কারণেই তিনি ২টি জেলা সফর বাতিল করেছেন। আর সেকারণেই প্রশাসনিক সমস্ত নিয়ম মেনেই কংগ্রেসকে যাত্রার অনুমতি দেয়নি পুলিশ।

অসম থেকে উত্তরবঙ্গ একপ্রস্থ ঘুরে, বিহার হয়ে ফের দ্বিতীয় দফায় বাংলায় এসেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। শুক্রবারই বীরভূমে কর্মসূচি রয়েছে রাহুলদের। কিন্তু সেখানে পুলিশের অনুমতি না মেলায় বীরভূমে থমকাতে পারে কংগ্রেসের যাত্রা।

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...