Friday, May 15, 2026

সাংবাদিক সৌম্যা খুনে চার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে জামিন দিল্লি হাই কোর্টের

Date:

Share post:

দীর্ঘ ১৩ বছর পর সাংবাদিক সৌম্যা বিশ্বনাথনের চার হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দিল্লির সাকেত আদালত। সোমবার হাই কোর্ট সেই খুনিদের জামিন মঞ্জুর করল। সাংবাদিককে খুনের সাজা হিসাবে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল গত নভেম্বরে। এরপরই ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা উচ্চ আদালতে আবেদন করেন। সেখানেই সোমবার তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।দিল্লি হাই কোর্টের বিচারপতি সুরেশকুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, সাজা চ্যালেঞ্জ করে ওই চার জনের আবেদন উচ্চ আদালতে যত দিন বিচারাধীন থাকবে, তত দিন পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশ স্থগিত থাকবে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর অফিস থেকে বাড়ি ফেরার পথে নয়া দিল্লির বসন্ত বিহার এলাকায় খুন হন টিভি সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন। ১৩ বছর পর অবশেষে তাঁর হত্যা রহস্যের সমাধান হয়। সৌম্যা বিশ্বনাথনকে হত্যর দায়ে ৫ দুষ্কৃতীকে দোষী সাব্যস্ত করে দিল্লির এক আদালত। জিগিষা ঘোষ নামে এক তথ্য প্রযুক্তি কর্মীর হত্যার তদন্তে নেমেই সৌম্যা বিশ্বনাথনের হত্যাকারীদের সন্ধান পায় পুলিশ। একজনের হাতের ট্যাটু, একজন পুলিশকর্মীর কাছ থেকে চুরি যাওয়া একটি ওয়্যারলেস সেট এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই এই দুই হত্যা রহস্য সমাধান হয়।

জিগিষা ঘোষ হত্যাকাণ্ডে অভিযুক্তরা পুলিশি জেরায় সৌম্য বিশ্বনাথনকে হত্যার কথা স্বীকার করে। খুনিরা হলেন রবি কপূর, অমিত শুল্ক, বলজিৎ সিংহ মালিক এবং অজয় কুমার। এঁরা প্রত্যেকেই যাবজ্জীবন কারাদণ্ড পান। এ ছাড়া, অজয় শেট্টি নামের আরও এক অভিযুক্তকে তিন বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ আপাতত বাতিল করে উচ্চ আদালত জানিয়েছে, গত ১৪ বছর ধরে এই চার জন জেল হেফাজতে রয়েছেন। যত দিন তাঁদের আবেদন আদালতে বিচারাধীন, তত দিনের জন্য তাঁদের জামিন মঞ্জুর করা হচ্ছে।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...