Friday, March 13, 2026

‘ভুয়ো’ IRS অফিসার! বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে ‘প্রতারিত’ IPS লেডি সিংহম

Date:

Share post:

প্রতারণার জালে আটকা পড়লেন খোদ পুলিশ অফিসার। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস) অফিসারকে বিয়ে করেছিলেন উত্তরপ্রদেশের পুলিশের ডিএসপি শ্রেষ্ঠা ঠাকুর। বিয়ের পর জানতে পারলেন তাঁর স্বামী পরিচয় ভাঁড়িয়েছেন। বিষয়টি জানা মাত্রই ভুয়ো আইআরএস অফিসারের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্ত হলেন পুলিশ আধিকারিক।

উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি শ্রেষ্ঠা ঠাকুরকে অবশ্য লেডি সিংহম নামেই বেশি পরিচিত তিনি। ভয়ডরহীন এই অফিসারের ভয়ে কাঁপেন উত্তরপ্রদেশের দাগি অপরাধীরা। সেই তিনি এবার বৈবাহিক অপরাধের শিকার হওয়ায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৮ সালে একটি বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে রোহিত রাজ নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় শ্রেষ্ঠার। রোহিত নিজেকে আইআরএস অফিসার হিসাবে পরিচয় দেন। সেই পরিচয় গড়ায় বিয়ে পর্যন্ত। ধুমধাম করে বিয়ে সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে শ্রেষ্ঠার কাছে গোটা বিষয়টি স্পষ্ট হয়। তিনি জানতে পারেন, তাঁর স্বামী আইআরএস অফিসার নন। এরপর স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি ফিরে আসেন শ্রেষ্ঠা। শুরু হয় বিবাহবিচ্ছেদ মামলা। সেই সঙ্গে রোহিতের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন।

উল্লেখ্য, ২০১২ সালে শ্রেষ্ঠা সফল ভাবে আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তার পর শুরু করেন পুলিশের চাকরি। অতীতে অনেক বার তাঁর নাম সংবাদের শিরোনামে উঠে এসেছে। রাজ্যের শাসকদলের ‘দাদাগিরি’র বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। যার জন্য বদলিও হতে হয়। তবে এত কিছুর পরেও দমে যাননি। নিজের কর্তব্যে অবিচল থেকেছেন। সেই অফিসার এমন ভাবে প্রতারিত হয়েছেন, তা বিশ্বাসই করতে পারছেন না তাঁর সহকর্মীরা।

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...