Friday, May 15, 2026

“প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি”, সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন নুসরত

Date:

Share post:

উতপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। গত দেড়মাস ধরে একের পর এক ঘটনায় জ্বলছে সন্দেশখালি। চলছে শাসক বিরোধী তরজা। রাস্তায় নেমে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযুক্ত দাপুটে নেতাদের। ১৪৪ ধারা জারি হয়েছে।

এই পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার কেরালা কর্মসূচি কাটছাট করে সন্দেশখালি গিয়েছিলেন। রাজ্য মহিলা কমিশনও ঘুরে এসেছে সন্দেশখালি থেকে। বিজেপির একটি প্রতিনিধি দলও সন্দেশখালির উদ্দেশ্যে গিয়েছিল। আগামীকাল যাবে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে স্থানীয় তারকা সাংসদ অভিনেত্রী নুরসত জাহান এতদিন চুপ ছিলেন।

অবশেষে মুখ খুললেন নুসরত। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় সাংসদ অভিনেত্রী বললেন, তিনি নিয়মিতভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। খোঁজখবর নিয়েছেন। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরতের কথায়, বললেন, “নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি। প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। আর আমার কাজ আগুনে ঘি দেওয়া নয়। আমাদের সকলের কাজ এটাই হওয়া উচিত, যাতে আগুন নেভানো যায়। তাই সকলের উচিত প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা। যাতে প্রশাসনের লোকেরা নিজেদের দায়িত্ব পালন করতে পারেন, সেটা নিশ্চিত করা উচিত। কারও কোনও প্ররোচনায় পা দেওয়া উচিত নয়।”

আরও পড়ুন- রেড রোডে শেষদিনের ধরনা মঞ্চ থেকে লোকসভায় ৪২-এ ৪২ করার ডাক তৃণমূলের

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...