Thursday, May 14, 2026

‘অন্নদাতা’ কৃষকদের দাবির সমর্থনে কেন্দ্রের ‘জেল’ তৈরিতে ‘না’ কেজরির

Date:

Share post:

কৃষকদের দাবি ন্যায্য। তাঁদের দাবিকে সমর্থন করে কেন্দ্র সরকারের জেল তৈরির প্রস্তাবকে নাকচ করে দিল দিল্লির আপ সরকার। দিল্লির চতুর্দিকে দুর্ভেদ্য ব্যারিকেড তুলে আন্দোলনরত কৃষকদের রাজধানীতে ঢোকায় বাধা দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার। সেখানে কেন্দ্রের বিরোধিতা করে স্টেডিয়ামকে জেল তৈরির প্রস্তাবকে সরাসরি বাতিল করে দিল কেজরিওয়াল পরিচালিত দিল্লি সরকার।

দিল্লির ভাবনা স্টেডিয়ামকে অস্থায়ী জেল বানানোর প্রস্তাব পাঠানো হয় দিল্লি প্রশাসনের কাছে। মঙ্গলবার কৃষক আন্দোলন দিল্লির প্রতিটি সীমান্তে প্রবল আঘাত করার পর অন্দোলনকারী কৃষকদের দিয়ে জেল ভরার পরিকল্পনা করে কেন্দ্র সরকার। সোমবার কেন্দ্রের এই প্রস্তাবে সম্মতি দিয়ে দুটি স্টেডিয়ামকে জেলখানা বানানোর প্রস্তাবে সম্মতি দেয় হরিয়ানা প্রশাসন। দিল্লি প্রশাসনের কাছেও একই প্রস্তাব পাঠায় কেন্দ্র সরকার। তবে দিল্লির কেজরিওয়াল সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে জেল বানানোর প্রস্তাব ফিরিয়ে দেয়।

দিল্লির তরফে জাবাবি চিঠিতে বলা হয়েছে কৃষকদের দাবি ন্যায্য। দ্বিতীয়ত, শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার। সেই অনুযায়ী তাঁদের গ্রেফতার করা ভুল। কৃষকরাই দেশের অন্নদাতা। তাই এভাবে তাঁদের গ্রেফতারি তাঁদের কাটা ঘায়ে নুন ছেটানোর মত। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে তাঁরা পাশে থাকবেন না। ফলত স্টেডিয়ামকে জেলে পরিবর্তিত করার অনুমতি দেওয়া সম্ভব না।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...