Sunday, May 24, 2026

ক্ষমতায় বসার মাসখানেক আগে পুতিনের বিরোধীনেতার ‘অস্বাভাবিক’ মৃত্যু!

Date:

Share post:

জেলের মধ্যে অস্বাভাবিক মৃত্যু রাশিরায় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরোধী পক্ষের নেতা অ্যালেক্সেই নাভালনি (Alexei Navalny)। রাশিয়ার ইয়ামালিয়ায় আর্কটিক সংশোধনাগারে (Arctic prison) নিজের সাজা কাটার সময়ের মধ্যেই এই মৃত্যুর ঘটনা ঘটে শুক্রবার সকালে। যদিও নাভালনির সমর্থকরা এই ঘটনাকে রাশিয়ার খুন করে দাবি করেছেন।

রাশিয়ার পুতিন সরকার ও বিত্তশালীদের দুর্নীতি নিয়ে প্রবল সমালোচনা করে প্রথমবার প্রচারের আলোয় আসেন অ্যালেক্সেই নাভালনি। ২০২০ সালে আদালত অবমাননার দায়ে তাঁর প্রথমবার জেলের সাজা হয়। সেই বছরই স্নায়ুতন্ত্রে বিষক্রিয়া করে তাঁকে বিষক্রিয়া করে মারার চেষ্টা করা হয়। জার্মানির হাসপাতালে চিকিৎসা করে তাঁর প্রাণ বাঁচে। সুস্থ হওয়ার পর ২০২১ সাল থেকে টানা জেল হেফাজতে নাভালনি।

শুক্রবার রাশিয়ার ফেডেরাল পেনিটেনশিয়ারি সার্ভিসের (Federal Penitentiary Service) পক্ষ ঘোষণা করা হয় নাভালনির মৃত্যুর খবর। জানানো হয় সকালে হাঁটতে বেরিয়ে ছিলেন নাভালনি। ফিরে এসেই অসুস্থ বোধ করেন। তারপরই সংজ্ঞা হারিয়ে ফেলেন। ডাক্তাররা অনেক চেষ্টাতেও জ্ঞান ফেরাতে পারেননি। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় রাষ্ট্রপতি পুতিনকেও।

তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুতিন প্রশাসনের বিরোধিতায় সরব হন নাভালনির সমর্থকরা। তাঁদের দাবি নাভালনিকে খুন করা হয়েছে। পাশাপাশি তাঁরা দাবি করেন নাভালনির মৃত্যুর রাশিয়ার মানুষের সেই পরিস্থিতির কথা তুলে ধরছে যারা পুতিনের নিপীড়নের শিকার, এমনকি নাভালনির জীবন দিয়ে তা প্রমাণিত হল। তাঁর সমর্থকদের পাশাপাশি পশ্চিমের দেশগুলি পুতিনের সমালোচনায় সামিল হয়েছে।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...