Saturday, June 13, 2026

অনন্যার মন্তব্যকে সমর্থন করে না তৃণমূল! জবাবদিহি চাইলেন খোদ মেয়র

Date:

Share post:

সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বিরোধীদের কড়া আক্রমণ করতে গিয়ে খ্রিস্ট ধর্মের ফাদার এবং নানের ” সম্পর্ক নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে বসেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্য ঘিরে হইচই পড়ে যায়। অস্বতি তৈরি হয় তৃণমূলের অন্দরেও। ক্ষোভ প্রকাশ করেন শাসক ও বিরোধী, দুই পক্ষের কাউন্সিলররাও। চেয়ারপার্সন মালা রায় অবশ্য বিষয়টিকে বেশিদূর গড়াতে দেননি। তবে অনন্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলেন মেয়র ফিরহাদ হাকিম।

বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছে যায় বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মেয়র। ফিরহাদ হাকিম তাঁর পোস্টে লেখেন, “আজ পৌরসভায় বাজেট বক্তৃতায় পৌর প্রতিনিধি অনন্যা বন্দ্যেপাধ্যায়ের কিছু মন্তব্য সমাজের এক সম্প্রদায়ের মানুষকে আঘাত করেছে। আমি এই বিষয়ে অত্যন্ত দৃঢ়ভাবে জানাচ্ছি যে ওনার এই মতের সঙ্গে দল একমত নয় এবং দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করে হচ্ছে। ওনার কাছে তৃণমূল কংগ্রেস পৌর দলের পক্ষ থেকে এই বক্তব্যের জবাবদিহি চাওয়া হয়েছে।”

আরও পড়ুন –অফিস টাইমে বন্ধ মেট্রো, সমস্যায় নিত্যযাত্রীরা


 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...