Thursday, May 14, 2026

বাড়লো ১৪৪ ধারার মেয়াদ, আজ পর্যন্ত সন্দেশখালিতে জারি বিধি নিষেধ!

Date:

Share post:

বৃহস্পতিবার পর্যন্ত সন্দেশখালির (Sandeshkhali Area) পাঁচ জায়গায় ১৪৪ ধারা জারি করা ছিল। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও চার জায়গায় এই বিধি-নিষেধ কার্যকর করা হলো। অর্থাৎ সন্দেশখালির মোট ৯ জায়গায় আজ শুক্রবার পর্যন্ত ১৪৪ ধারা বজায় থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

গত মঙ্গলবার থেকে ধামাখালি ঘাট, সন্দেশখালি ঘাট, ভোলাখালি ঘাট, খুলনা ঘাট এবং জেলেখালি ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেয় পুলিশ। তার মধ্যেই ধামাখালিতে যান শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এবং বৃন্দা কারাট। গত ১ ফেব্রুয়ারি থেকে সন্দেশখালিতে যত অপরাধের মামলা হয়েছে, সোমবার সেই তথ্য চায় কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৌশিক চন্দ ১৪৪ ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। যদিও পরিস্থিতির গুরুত্ব বুঝে অশান্তি এড়াতে এলাকাভিত্তিক ১৪৪ ধারা জারি করা যেতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। সেই মতো মঙ্গলবার সকাল থেকে নতুন করে বিধি নিষেধ আরোপ করে প্রশাসন। গতকালের পরিবর্তে আজ শুক্রবার পর্যন্ত তা বজায় থাকবে বলেই জানা যাচ্ছে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...