Friday, June 19, 2026

টিম ইন্ডিয়ার জয়ে বিরাট বার্তা সচিন-কোহলির

Date:

Share post:

রাঁচিতে ইংল্যান্ডকে চতুর্থ টেস্টে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ এগিয়ে রোহিত শর্মারা। আর ভারতের এই জয়ের পরই টিম ইন্ডিয়াকে বিরাট বার্তা দিলেন কোহলি। পারিবারিক কারণে ইংরেজদের বিরুদ্ধে এই সিরিজে অংশ নেননি বিরাট। তবে অংস না নিলেও এই সিরিজে নজর রেখেছিলেন কোহলি। তাই টিম ইন্ডিয়া সিরিজ জিততেই রোহিত শর্মাদের শুভেচ্ছা বার্তা পাঠালেন তিনি।

এদিন নিজের টুইটারে বিরাট লেখেন, “ইয়েস!!! আমাদের তরুণ দলের অসাধারণ সিরিজ জয়। জেদ, দায়বদ্ধতা এবং ধৈর্য দেখিয়ে সিরিজ জিতল ওরা।”

শুধু কোহলি নন, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “স্কোর হল ৩-১। চাপের মুহূর্ত থেকে আরও এক বার ফিরে এসে লড়াই করে জিতল ভারত। দলের ক্রিকেটারদের চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক শক্তি কতটা এর থেকেই বোঝা যায়। টেস্ট ক্রিকেটে প্রথম স্পেলেই অসাধারণ বল করল আকাশদীপ। দুটো ইনিংসেই খুব ভাল লেংথ বুঝতে পেরেছে ধ্রুব জুরেল। ওর ফুটওয়ার্কও দারুণ। কুলদীপের সঙ্গে প্রথম ইনিংসে ওর জুটি আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছিল। দ্বিতীয় ইনিংসে ওর খেলা আমাদের জিতিয়েছে। দ্বিতীয় ইনিংসে কুলদীপের স্পেলটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। অশ্বিন, জাদেজা, রোহিত নিজেদের কাজ করেছে। রান তাড়া করার সময় শুভমন গিলের মানসিকতা আমার ভাল লেগেছে।”

আরও পড়ুন- ঈশানরা অতীত, টিম ইন্ডিয়াকে ভরসা দিচ্ছেন ধ্রুভ জুরেল


Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...