Wednesday, June 3, 2026

কর তুলে নিয়েও বাংলাকে বঞ্চনা! ‘পাপের পয়সা’য় বিলাস-ভুয়ো প্রচার: সীতারমণকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

এটা বাপের নয়, পাপের পয়সা! রাজ্য থেকে করের টাকা তুলে নিয়ে গিয়ে বাংলাকেই বঞ্চনা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মোদি সরকারের তীব্র সমালোচনায় করে নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) অভিষেক লেখেন, গত পাঁচ বছরে বাংলা থেকে কয়েক লক্ষ কোটি টাকা কর বাবদ শোষণ করে নিয়েছে কেন্দ্র। তাই দিয়ে চলছে কেন্দ্রীয় উচ্চ পদস্থ আধিকারিকদের বিলাস আর ভুয়ো প্রচার। একে ‘পাপ কা পয়সা’ বলে তীব্র কটাক্ষ করেন অভিষেক।

বাংলার জব কার্ডধারীদের (MGNREGA) টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। বাংলা তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। সীতারামণের ‘বাপ কা পয়সা’ মন্তব্যের পাল্টা মোক্ষম জবাব দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। লিখেছেন, “সবিনয় এবং নম্রতার সঙ্গে, আমি অর্থমন্ত্রীকে বলতে চাই, এটি ‘বাপ কা পয়সা’ নয় বরং ‘পাপ কা পয়সা’।” কী ‘পাপ’ স্পষ্ট বুঝিয়েছেন তৃণমূল সাংসদ। গত পাঁচ বছরে বাংলা থেকে ৪,৬৫,০০০ কোটি টাকা প্রত্যক্ষ এবং পরোক্ষ কর হিসেবে শুষে নিয়েছে কেন্দ্র। অথচ রাজ্যকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে।

 

তীব্র আক্রমণ করে অভিষেক লেখেন, “সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকা উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের বিলাসবহুল বাসস্থান, ব্যয়বহুল বিমানযাত্রা এবং ভুয়ো খবর প্রচারে অপচয় করা হয়।”

বাংলার ১০০ দিনের কাজের টাকা অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। বঞ্চিতদের জবকার্ড হোল্ডারদের প্রাপ্য দিচ্ছে রাজ্য সরকার। গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা ঢুকছে। মানুষের মুখে হাসি ফুটছে। এখনও পর্যন্ত রাজ্য সরকার ৫৯ লক্ষ জবকার্ড হোল্ডারদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। অথচ বাংলায় এসে রাজ্য সরকারকেই নিশানা করেন নির্মলা সীতারমণ। এদিন পোস্টে সেই মন্তব্যের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক।

 

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...