Sunday, April 26, 2026

সাফল্যের চূড়ায় সুপ্রিম কোর্টের রন্ধনকর্মী মেয়ে, শুভেচ্ছা জানালেন প্রধান বিচারপতি

Date:

Share post:

বাবা সুপ্রিম কোর্টের (SC) রন্ধনকর্মী, নিজে কোন স্বপ্ন দেখেননি যাতে মেয়ের স্বপ্নপূরণ হতে পারে। দীর্ঘদিনের লড়াই শেষে আমেরিকার শীর্ষ আইন বিশ্ববিদ্যালয় মাস্টার্সে চান্স পেলেন অজয় কুমার সামালের (Ajay Kumar Samal) কন্যা প্রজ্ঞা। এহেন আনন্দের খবরে খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) শুভেচ্ছা জানালেন মেধাবী ছাত্রীকে। ‘শেফ’ বাবার দুচোখে তখন আনন্দের অশ্রু।

দীর্ঘ কুড়ি বছর ধরে শীর্ষ আদালতে রান্নার কাজ করেন অজয়। সংসারের দারিদ্রতা ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু বাহ্যিক কোনও প্রতিরোধে যে মেধাকে বিকশিত হওয়া থেকে আটকাতে পারে না, তার জলজ্যান্ত প্রমাণ প্রজ্ঞা। আইন নিয়ে পড়ার জন্য আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়েছেন তিনি। আদালত চত্ত্বরেই প্রজ্ঞাকে স্বাগত জানিয়ে সুপ্রিম আদালতের প্রধান বিচারপতি বলেন, ‘প্রজ্ঞা প্রমাণ করেছে যদি কিছু অর্জন করতে আপনি নিজের লক্ষ্যে স্থির থাকেন, তাহলে কখনই হেরে যেতে পারেন না।’ প্রজ্ঞার এই সাফল্যের পিছনে রয়েছেন তাঁর মা বাবা। তাঁদেরও সম্মানিত করা হয়। CJI-এর শুভেচ্ছায় প্রজ্ঞার চোখে জল, কেঁদে ভাসাচ্ছেন বাবাও। সুপ্রিম কোর্ট চত্বরে এ যেন সত্যিই এক বিরল দৃশ্য।


Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...