Wednesday, June 3, 2026

কোথায় আসন সমঝোতা? একই আসনে প্রার্থী বাম-কংগ্রেস দুদলেরই!

Date:

Share post:

ঘটা করে আসন সমঝোতার কথা বললেও বাম শরিকদলগুলির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা যে আদতে বিশ বাঁও জলে তা আবারও প্রমাণ করে দিল কংগ্রেস। শনিবার গভীর রাতে প্রকাশিত কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকায় দেখা গেল বাম শরিকদল ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়া কেন্দ্র কোচবিহারে প্রার্থী দিচ্ছে কংগ্রেসও। অর্থাৎ কোচবিহারে লোকসভা নির্বাচনে লড়াই হচ্ছে চতুর্মুখী।

শনিবার গোটা দেশের ৪৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস। আসাম, আন্দামান ও নিকোবর, ছত্তিশগড়, মিজোরাম ও পশ্চিমবঙ্গে একজন করে প্রার্থী, জম্মু ও কাশ্মীর, মণিপুরের দুজন করে প্রার্থী ও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাংলার একমাত্র কোচবিহার কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় পিয়া রায় চৌধুরির নাম। এই কেন্দ্রে বাম শরিক দল ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশচন্দ্র রায়।

শনিবারই বামেদের সাংবাদিক বৈঠকে চারকেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেই সময়ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী নিয়ে কংগ্রেসের সঙ্গে তাদের অসন্তোষ রয়েছে। কংগ্রেস সেখানে প্রার্থী হিসাবে নেপাল মাহাতোর নাম ঘোষণা করেছে। তবে আলোচনা করে সিদ্ধান্ত হওয়ার কথা জানান বিমান বসু। এরই মধ্যে শনিবার ফের কোচবিহারে বামেদের প্রার্থী থাকা সত্ত্বেও কংগ্রেস প্রার্থী ঘোষণা করলে বোঝাই যাচ্ছে আসন সমঝোতা কতটা অসমঝোতায় রয়েছে এখনও।

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...