Saturday, May 23, 2026

“গোপাল ভাঁড়কে খু.ন করেছে রাজা কৃষ্ণচন্দ্র!” কৃষ্ণনগরে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে আচমকা প্রাসঙ্গিক হয়ে উঠেছেন গোপাল ভাঁড়! রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এই কৌতুক চরিত্রকে নিয়ে। এবার কৃষ্ণনগর (Krishnanagar) কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী করেছে রাজবাড়ির রাজমাতা অমৃতা রায়কে (Amrita Roy)। যিনি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের ৩৯ তম প্রজন্মের রানি মা। এরপর থেকেই আলোচনায় রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়। গোপাল কাল্পনিক নাকি বাস্তবিক চরিত্র, তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে কৃষ্ণনগর (Krishnanagar) তথা গোটা নদিয়া জেলা জুড়ে গোপাল ভাঁড়কে নিয়ে একটা আলাদা আবেগ রয়েছে। আর ভোটের আবহে সেই আবেগ আরও বেশি করে ঘনীভূত হচ্ছে।

এরই মাঝে “গোপাল ভাঁড়কে খুন করেছে রাজা কৃষ্ণচন্দ্র।” একথা বলে বিতর্ক বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মন্ত্রীর এই মন্তব্যের পালটা রাজবাড়ির ‘রানিমা’ তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বললেন, “চ্যালেঞ্জ করছি। প্রমাণ করুক উজ্জ্বল বিশ্বাস। না হলে মানহানির মামলা করব।” যদিও হুঁশিয়ারির পরেও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আরও জোর গলায় বলেন,”সত্যিটা বলেছি। মামলা করলে করবে।”

প্রসঙ্গত কৃষ্ণনগর কারবালা মাঠে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্ব কালে সভাকবি ছিলেন গোপাল ভাঁড়। এখন কৃষ্ণনগরে তৃণমূল নেতৃত্ব সহ গোপালভাঁড় অনুগামীরা একটি মেলার আয়োজন করে থাকেন। সেই মেলার উদ্বোধনে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস এমনই মন্তব্য করেন।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...