Saturday, June 13, 2026

অসম থেকে বাংলায় প্রবেশের সময় টুরিস্ট বাস থেকে উদ্ধার ১০ লক্ষ টাকা

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে অসম থেকে এই রাজ্যে প্রবেশ করার মুখে অসম বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়িতে উদ্ধার নগদ ১০ লক্ষ টাকা। অসম থেকে বাংলায় প্রবেশের মুখে একটি টুরিস্ট বাস থেকে এই টাকা উদ্ধার করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশের বিশেষ বাহিনী।

রবিবার অসম-বাংলা সীমানার বারোবিশা পুলিশ ফাঁড়ির পাকড়িগুড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময়, অসম থেকে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী টুরিস্ট বাসে প্লাস্টিকের বাগে মুড়ে রাখা ১০ লক্ষ টাকা উদ্ধার হয়। তবে ঠিক কী উদ্দেশ্যে ওই টাকা অসম থেকে বাংলায় আনা হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যদিও ওই ব্যক্তির নাম পরিচয় এই মুহূর্তে গোপন রাখা হয়েছে । এই বিপুল পরিমাণ টাকার বিষয়ে বিশদে খোঁজখবর করতে আয়কর দফতরের সাহায্য চেয়েছে জেলা পুলিশ। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী বলেন, অন্তরাজ্যে সীমানায় তল্লাশিতে ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।






Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...