Thursday, May 14, 2026

বিজেপি প্রার্থীকে নিয়ে পোস্ট, শতাব্দীর দাবি এক্স হ্যান্ডল করেন না!

Date:

Share post:

লোকসভা ভোটের আবহেই হ্যাক করা হল অভিনেত্রী তথা বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের এক্স-হ্যান্ডেল! যা নিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ তৃণমূলের তারকা প্রার্থী। দলীয় নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন শতাব্দী রায়। তাঁর দাবি, তিনি টুইট ব্যবহার করেন না।

ঘটনা কী? বীরভূমের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শতাব্দী রায়। যেখানে তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। কী লেখা ছিল সেই পোস্টে? গত রবিবার শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেল থেকে বীরভূমের বিজেপির প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণ করে দুটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ”২০২১ সালের বিধানসভা ভোটে দেবাশিস ধরকে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপরই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিআইডির আতস কাচের তলায় ছিল এই অফিসার। এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি। দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা। সেখান থেকেই জানা যায়, ২০১৫-১৭ সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের।”

শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেলে এই পোস্টের পরই শুরু হয় বিতর্ক। আর তার প্রতিক্রিয়াতেই শতাব্দী রায় স্পষ্ট জানান যে, তিনি ওই পোস্ট করেননি। তিনি বলেন,”আমি টুইট ব্যবহার করি না। এরকম পোস্ট আমি করি না। কে করেছে কেন করেছে দেখতে হবে। পুলিশকে আমি জানিয়েছি।” শতাব্দী রায়ের এই দাবির পরই উঠেছে তৃণমূল প্রার্থীর এক্স হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ।

আরও পড়ুন- ‘অসত্য বিজ্ঞাপন’ মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে যোগগুরু রামদেব


 

Related articles

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...