Friday, June 26, 2026

চৈত্রের রেকর্ড গরমে চাতক পাখির দশা দক্ষিণবঙ্গে, নিরুদ্দেশে পাড়ি বৃষ্টির!

Date:

Share post:

‘তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই’ – বৃষ্টিকে উদ্দেশ্য করে লেখা দক্ষিণবঙ্গবাসীর খোলা চিঠি এখন এটাই। লক্ষ্মীবারে রাজ্যের ৩ জেলায় ৪০ ছাড়িয়েছে তাপমাত্রা। উইকেন্ডে তাপপ্রবাহের (Heatwave Alert in Weekend) পূর্বাভাস রয়েছে কলকাতা (Kolkata), দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। তার আগেই হাঁসফাঁস অবস্থা বাঙালির।

ওয়েদার মিটার (Weather Meter) বলছে, বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পানাগরের তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি, বীরভূম ৪০ ডিগ্রি এবং পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি। এই তিন জেলাতেই স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি উষ্ণতার পারদ। পিছিয়ে নেই কলকাতাও। দমদম তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি, সল্টলেকের পারদ চড়ছে ৩৬.২ ডিগ্রিতে, হাওড়া ৩৫.৫ এবং বৃহস্পতিবার আলিপুরের তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি। ঝাড়গ্রামে ৪২ ডিগ্রি পেরিয়ে গেছে। বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি, মুর্শিদাবাদে ৩৯.১° ডিগ্রি রেকর্ড করা গেছে। শুক্রবার দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। সন্ধ্যার দিকে হালকা হাওয়া বইতে পারে। শনি ও রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চললেও বিকেল- সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...