Saturday, March 14, 2026

সন্দেশখালি, সিঙ্গুর-নন্দীগ্রাম এক নয়, হাথরসে কতবার গিয়েছেন? মোদিকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

বাংলায় প্রচারে এসে সন্দেশখালি প্রসঙ্গ তুলে হাওয়া গরম করার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪ ঘণ্টার মধ্যেই তার পাল্টা তুফানগঞ্জের সভা থেকে ধুয়ে দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, সন্দেশখালির মা-বোনেদের জন্য এত কষ্ট, হাথরসে কতবার গিয়েছেন মোদিবাবু!

সন্দেশখালি ইস্যুতে জিইয়ে রাখতে চেয়েছিল বিজেপি (BJP)। কিন্তু প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তাও মাঝে মধ্যেই উস্কানি দিতে চাইছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, বাংলায় প্রচারে এসে ফের সন্দেশখালির মহিলাদের জন্য কাঁদুনি গেয়েছেন মোদি। শুক্রবার, আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে প্রচার সভা থেকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সভানেত্রী। তিনি ফের জানিয়ে দেন, ” মোদি সন্দেশখালি আর দুর্নীতি নিয়ে লড়াইয়ের কথা বলেছেন। জেনে রাখুন সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু স্থানীয় সমস্যা থেকে হয়েছিল। আমাদের পুলিশই তো ওদের গ্রেফতার করেছে। আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা অবিচার করিনি।”

এর পরেই তীব্র নিশানা করে মমতা বলেন, কিন্তু হাথরসে কী হয়েছিল? বিলকিসের কী হয়েছে? “তুমি কতবার হাথরসে গেছো, তোমার নেতারা কতবার গেছে? সন্দেশখালিতে তো কেউ মারা যায়নি। আর হাথরসে, মণিপুরে কী হয়েছিল। কেন তাঁরা বিচার পেলেন না?” এই প্রসঙ্গে সাক্ষী মালিকদের হেনস্থার প্রসঙ্গও তোলেন মমতা। জানিয়ে দেন বাংলায় নারীরা সুরক্ষিত। সন্দেশখালিতে জমি নিয়ে সমস্যা ছিল। সেই অভিযোগের নিষ্পত্তি হয়েছে। জমি ফিরয়ে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে নারীদের পরিস্থিতির দিকে নজর দিন তাঁদের নেতারা।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...