Wednesday, May 13, 2026

রামলীলার পর ঝাড়খণ্ড, মোদি সরকারের তুঘলকি কাণ্ডের প্রতিবাদ সমাবেশে আমন্ত্রণ মমতাকে

Date:

Share post:

দিল্লির (Delhi) রামলীলা ময়দানের পরে এবার ঝাড়খণ্ডে (Jharkhand )বিজেপি-বিরোধী সমাবেশে ডাক পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, জমি কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র (Enforcement Directorate) হাতে ধৃত ঝাড়খণ্ডের (Jharkhand ) প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) স্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) নেত্রী কল্পনার সঙ্গে মমতার কথা হয়েছে। আগামী ২১ এপ্রিল ঝাড়খণ্ডে ‘উলুগুলান মহা র‌্যালি’ নামক ওই সমাবেশের জন্য কল্পনাই আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে। তবে তৃণমূল সূত্রে খবর, এই মুহূর্তে বাংলায় নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন মমতা। সেকারণেই মমতা নিজে না পারলেও তৃণমূলের তরফে প্রতিনিধি পাঠানো হবে সমাবেশে।


সূত্রের খবর, আগামী ২১ তারিখ রাঁচির প্রভাত তারা মাঠে ‌জেএমএম-এর আয়োজিত ওই সমাবেশ থেকে হেমন্তের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র রক্ষার ডাক দেওয়া হবে। তৃণমূল সূত্রের খবর, এর মধ্যে আর এক প্রতিবেশী রাজ্য অসমে গিয়ে দু’টি নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি তথা মোদি সরকারকে দেশ থেকে উতখাতের আসল কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই মমতাকে সামনে রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্ৰেফতারির প্রতিবাদে ভোটের মুখেই বিজেপিকে পাল্টা চাপে ফেলতে তোড়জোর শুরু বিরোধীদের।

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...