Friday, May 15, 2026

কতটা ফিট শামি? জানালেন নিজেই

Date:

Share post:

কতটা ফিট মহম্মদ শামি? কবে মাঠে ফিরবেন তিনি? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে আপামর ক্রীড়াপ্রেমীদের মধ্যে, তখন নিজের চোট নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি। সোশ্যাল মিডিয়ায় দিলেন নিজেই আপডেট। সম্প্রতি ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার হয়েছে শামির। অস্ত্রোপচারের পর রিহ্যাব চলছে ভারতীয় দলের তারকা বোলারের। গত একদিনের বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে মাঠের বাইরে শামি।

নিজের চোট নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন শামি। তাতে দেখা যাচ্ছে, ডান পায়ের গোড়ালির পরিচর্যা করছেন তিনি । সঙ্গে তিনি লিখেছেন, ‘‘চোট কখনও আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। প্রত্যাবর্তন হবেই। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

বিশ্বকাপের পর থেকেই মাঠেই বাইরে শামি। বিশ্বকাপে চোট পান তিনি । তারপর অস্ত্রোপচার হয় তাঁর। চোটের কারণে আইপিএল-এও নেই তিনি। নেই টি-২০ বিশ্বকাপেও। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় কিছুটা হতাশ শামি। তবে ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

আরও পড়ুন- BreakfasT Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...